শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাহিন সরকার : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক),গাজীপুরের উদ্যোগে স্বাস্থ্যসেবার মানন্নোয়ন বিষয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হহাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা আজ বুধবার বেলা ১১ টায় হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সনাক গাজীপুরের সভাপতি অধ্যাপক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: হাফিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্যে সনাক গাজীপুরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ সালমান বলেন হাসপাতাল কর্তৃপক্ষের ত্রুটি ধরতে নয় বরং আলোচনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্যোগ গ্রহণ করাই সনাকের উদ্যেশ্য।
সভায় বর্তমানে হাসপাতালের তীব্র জনবল সংকট নিরসন, দালালের উপদ্রুপ নিয়ন্ত্রন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের জন্য তথ্য উন্মুক্ত করা, হেল্প লাইন চালু করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. তপন কান্তি সরকার বলেন হাসপাতালে প্রতিদিন বর্হি:বিভাগে প্রায় ১৫০০ জন, জরুরী বিভাগে ৩০০ জন এবং ইনডোরে ৪০০ জন রুগী ভর্তি থাকে।
এ বিপুল সংখ্যক মানুষকে সেবা দেয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই। তিনি বলেন রেডিওলোজি বিভাগে মাত্র একজন রেডিওগ্রাফার রয়েছে। ফলে একজন লোক দিয়ে কোন ভাবেই এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম সেবা প্রদান করা সম্ভব নয়। তাই বর্তমানে শুধু ভর্তি রুগীদের জরুরী ক্ষেত্রে সিনিয়র ডাক্তার অ্যাডভাইস করলে এমআরআই, সিটিস্ক্যান করানো হচ্ছে অন্যদের এ সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরো বলেন আউটসোর্সিংয়ের মাধ্যমে বর্তমানে ৯০জন কর্মী কাজ করছে যার ৩৬জন পরিচ্ছন্নতাকর্মী। হাসপাতালের পরিচালক ডা: মো: হাফিজুর রহমান বলেন জনবল সংকটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট একাধিকবার চিঠি দেয়া হয়েছে। তিনি বলেন বর্তমানে ১০ বেডের কিডনী ডায়ালাইসিস চালু আছে। ৫০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন জনবল সংকটের সমাধান না হলে প্রত্যাশিত সেবা প্রদান সম্ভব নয়।
সনাক সভাপতি অধ্যাপক শহীদ উল্লাহ বলেন সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নিত করার মাধ্যমে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, সেবার পরিধিও বৃদ্ধি পেয়েছে কিন্তু জনবল সে অনুপাতে বৃদ্ধি পায় নি। ফলে মানুষ প্রত্যাশিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সেবার মানোন্ন্য়নে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
স/এষ্

