ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘রোহিঙ্গা সঙ্কটে আঞ্চলিক নিরাপত্তা হুমকির সম্মুখীন’

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা সঙ্কটে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে  মন্তব্য  করেছেন  জাতিসংঘের  মানবাধিকার  বিষয়ক  প্রধান জেইদ রা`দ আল হুসেইন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে নিপীড়ন চালিয়েছে তা আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত আরো বাড়াবে।

জেইদ রা`দ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা এবং জাতিগত নিধনের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ জটিলতার মুখে পড়েছে মিয়ানমার। তাদের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বর্তমানের মানবাধিকার লঙ্ঘন ভবিষ্যতের সংঘাতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার জেরে রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনা ও উগ্র বৌদ্ধরা।

জীবন বাঁচাতে বাধ্য হয়ে সাতলাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

স/এষ্