ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গাধিকার

admin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

জাফর পাঠান

নাফ নদী যেন ফোরাত নদী- হালাকু মূর্তিমান
আকাশে শকুন- নিচে হায়েনা- বর্গীরা বর্তমান,
ভূমিতে ছাইভষ্ম- পুড়ছে গৃহ- মানুষ- খামার
দেহে দেহে গুলির ক্ষত- শুধুই লাশ বেশুমার।

চোখে বর্গীর লেলিহান শিখা- হত্যায় ধাবমান
হাতে ইসরাইলী অস্ত্র- খুঁজে শুধু মুসলমান,
শূয়রে শূয়রে কামড়া-কামড়ি- কাঁদে আরাকান
কাঁদে বিশ্ব বিবেক, রোহিঙ্গাদের স্বপ্ন খানখান।

এক শূয়র ডাকে পশ্চিম, আরেক শূয়র পূর্ব
আরাকানকে আয়ত্বে নিতে- রক্ত নেশার গর্ব,
মানুষ যেন- মানুষ নয়- ভাসমান খড়কুটো
শরণার্থী নৌকাও হত্যার অভিপ্সায় করে ফুঁটো।

পাশের ঘরে গণহত্যা, প্রতিবেশীর চোখে ঘুম
রোহিঙ্গাদের পুঁজি করে চলে স্বার্থ আদায়ে ধুম,
ফাঁকা বুলির ঝড় তুফানে- কাঁপেনা বুক খুনির
শরাব খেয়ে শান্তির, দ্বিগুণে নেশা জাগে চুন্নির।

গর্জে যদি উঠেনা শক্তি, মানবতা করতে রক্ষে
তবে সম্ভারে ধরুক অগ্নি- ধরুক মরণ যক্ষে,
মজলুমের রক্ত দানেই- গড়ে উঠে অধিকার
রোহিঙ্গাদের এই রক্ত, এনে দিবেই স্বাধিকার।

স/মা