ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রিপোর্টার্স ইউনিটির সভাপতি অভিযোগ দিলেন উপজেলা নির্বাহীর বিরুদ্ধে

admin
নভেম্বর ২০, ২০১৯ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ দিলেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাদল হাওলাদার।

তিনি ২০ নভেম্বর সকাল ১১ টার দিকে উক্ত আবেদন দাখিল করেন। এতে তিনি উল্লেখ করেন, “আমি একজন পেশাদার সংবাদিক এবং ঝালকাঠি রিপোর্টারস ইউনিটির সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর সাবেক সহ সম্পাদক, কাঠালিয়া জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

স্বনাম ধন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। এ বছর অক্টোবর মাসের প্রথম দিকে উপজেলা প্রশাসন এর ৪র্থ শ্রেণির কর্মচারী ও শিক্ষক,সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক দুর্ব্যবহার এর অভিযোগ পেলে পত্রিকায় নিউজ করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি প্রকাশ করা হয়।। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষিপ্ত হন।

পরবর্তীতে তিনি ক্ষিপ্ত হয়ে গত ১৪ অক্টোবর কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আইন শৃঙ্খলা কমিটির সভায় তাঁর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সেই সভায় আমাকে জড়িয়ে অন্যায়ভাবে মাদকের সাথে জড়িয়ে রেজুলেশন করা হয়েছে। এতে করে আমি সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। আমি মনে করি, ভবিষ্যতে তিনি আমাকে বিভিন্নভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মূলক মামলা দিয়ে ক্ষতিসাধন করতে পারেন।আমি আপনার নিকট এর প্রতিকার চাচ্ছি।”

এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোঃ ফয়সাল মুঠো ফোনে জানান,“আপনি রেজুলিউশন নিয়ে দেখেন। উপজেলা চেয়ারম্যান এ বিষয়টি জানেন, তিনি বলতে পারবেন। আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ করতে পারেন। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না।”এই বলে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের এমাদুল হক মনির এর কাছে মুঠো ফোনে ২০অক্টোবর দুপুর ০৪.১০মি. সময় ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন

বলেন এ ব্যাপারে আমার জানা নেই। কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদি মুঠোফোনে জানান “মোঃ বাদল হাওলাদার ও মোঃ রাজিব তালুকদার মাদকের সাথে জড়িত নাই। আমি এদের কে সাংবাদিক হিসেবে চিনি ও জানি ।”

 

স/এন