ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২০, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মডেল সরকারি স্কুল মাঠে।

উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ’ লীগ সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, জেলা আ’লীগ সহ- সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সহ সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,দপ্তর সম্পাদক এডভোকেট নাসিরুল ইসলাম নাসির,উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল।

এ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন – উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব প্রমুখ।

সভায় আ’লীগ নেতা ইমরান আলী ও খায়রুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভা সঞ্চালনা করেন আ’লীগ নেতা তাজউদ্দিন ও প্রশান্ত বসাক।

স/অ