ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন

admin
নভেম্বর ১০, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আদিবাসীদের অবিসংবাদিত মহান নেতা শহীদ মানবেন্দ্র নারায়ন লারমা’র ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা আজ ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার বিকাল ৪টায় রাজশাহীস্থ জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে মোমবাতি জ্বালিয়ে এমএন লারমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, সদস্য শিউলি মার্ডি, কাজল পাড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির নারী বিষয়ক সম্পাদক কলাবতী মাহাতো প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের অবিসংবাদিত নেতা শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমার যে সংগ্রামী ইতিহাস এবং চেতনা সবাইকে ধারন করতে হবে।

তিনি আদিবাসীসহ এদেশের বঞ্চিত, শোষিত খেটে খাওয়া শ্রমজীবি জনগোষ্ঠীর অধিকার এবং দাবি পক্ষে লড়াই করেছেন।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের উপর অত্যাচার, শোষন, ভূমি দখল, হত্যা, ধর্ষন, বসত বাড়িতে অগ্নিসংযোগ বন্ধের দাবি জানান। সরকারী চাকরিতে আদিবাসী শিক্ষার্থীদের কোটার পূর্নবহাল রাখতে হবে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ন বাস্তবায়নের দাবি জানান।

স/এষ্