রাজশাহীতে পাখির নিরাপদ আবাসন দেখতে এলেন আমেরিকান নাগরিক
মঈন উদ্দীন: রাজশাহীতে পাখির নিরাপদ আবাসন পরিদর্শনে আসেন আমেরিকান নাগরিক ক্রেইগ ফুলস্টোন। তিনি যুক্তরাষ্টের ডিপার্টমেন্ট অব জাস্টিস এ্যাম্বাসির ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং এ্যাডভাইজর হিসেবে কর্মরত। রোববার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গনে শামুক খৈল পাখির কলোনি পরিদর্শনে আসেন।
ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং এ্যাডভাইজর ক্রেগ ফুলস্টন রামেক হাসপাতারের বাহির ও ভেতরের কিছু অংশ পাখির কলোনি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ড. নাসির উদ্দিনসহ রাজশাহী বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তা, দিনের আলো হিজড়া সংগঠন এবং রাজশাহী বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা।
ড. নাসির বলেন, মূলত তিনি বাংলাদেশের এসেছেন এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসন দেখার জন্য। রামেকে গাছ কর্তনের কারণে প্রায় শতাধিক পাখির মারা যাওয়ার ঘটনাটিও শুনেছিলেন। এরপর বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবেশবাদীদের সংস্থা পাখিদের রক্ষায় এগিয়ে আসেন।
একই সাথে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তদপরতায় এনিয়ে একটি মামলাও হয়। এর ফলে রামেকে শামুক খৈল পাখির আবাস ও অভয়ারণ্য সুনিশ্চিত হয়। মূলত এসবকিছু নিজে প্রত্যক্ষ করার জন্যই তিনি রাজশাহীর রামেকে এসেছিলেন।
এছাড়াও তিনি রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় পাখিদের অভ্যারণ্য বা বিচরণক্ষেত্র পরিদর্শন করবেন বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ড. নাসির উদ্দিন।
স/এষ্

