ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আশকোনায় ব্লুবার্ড রেস্টুরেন্টের এসি বিস্ফোরণে দুই জন পরিচ্ছন্ন কর্মী দগ্ধ (ভিডিও)

admin
অক্টোবর ৩১, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আশকোনায় ব্লুবার্ড রেস্টুরেন্টের এসি বিস্ফোরণে দুই জন পরিচ্ছন্ন কর্মী দগ্ধ

রাহুল রাজ : দক্ষিণখানের আশকোনায় ব্লুবার্ড রেস্টুরেন্টের এসি বিস্ফোরণে দুই জন পরিচ্ছন্ন কর্মী দগ্ধ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা মো: ফয়সাল(১৫),ও মো: কাইয়ুম (২০) দগ্ধদের সহকর্মী মো: হাবিব জানান, তারা দুজনই, রেস্টুরেন্টের পরিচ্ছন্নকর্মী সকালে ডিউটিতে এসে ফয়সাল ও কাইয়ুম রেস্টুরেন্টের ফ্লোর সহ দেওয়াল পরিষ্কার করা কালীন হঠাৎ দ্বিতীয় তলার দুটি এসি বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়।

পরে দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুপুরে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন চমক নিউজকে বলেন, কাইয়ুমের শরীরে ৯৬ শতাংশ পুড়ে গেছে ও ফয়সালের ২৮ শতাংশ শরীর পুড়ে গেছে। কাইয়ুম এর অবস্থা গুরুতর আশঙ্কাজনক তবে ফয়সালের অবস্থাও শঙ্কামুক্ত না। দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

দক্ষিন থানার উপ-পরিদর্শক এসআই মো: রাশেদ মিয়া চমক নিউজকে বলেন, রেস্টুরেন্টের দুটি ৫ টনের এসি বিস্ফোরণে সেখানকার ডেকোরেশন ইনস্ট্রামেন্টস সহ জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সেখানে দুজন পরিচ্ছন্নকর্মী দগ্ধ হয়েছে। তাদের দু’জনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে‌।

ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন।

এসি দুটি কিভাবে বিস্ফোরণ হয়েছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ফয়সাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বরপর্ণী গ্রামের এলু মিয়ার ছেলে। কাইয়ুম বরিশালের বাসিন্দা বলে জানা গেছে। তারা দুজনই আশকোনা বাজার রেস্টুরেন্টের মালিক এর দেওয়া একটি রুমে থাকেন।

ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন।

ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন।

স/এষ্