মুন্সীগঞ্জ প্রতিনিধি:
‘যৌন হয়রানিকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে গড়ে তুলুন’ শিরোনামে মুন্সীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ব্র্যাকের উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হকের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, নাট্যকমী জাহাঙ্গীর ঢালী প্রমুখ।
বক্তারা যৌন হয়রানি রোধে নারীর মৌলিক অধিকার এবং দূরীকরণে রাষ্ট্রীয় ও সামাজিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। তারা যৌন হয়রানিমুক্ত জীবনের অধিকার বাস্তবায়ন এবং উত্ত্যক্তকরণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
স/জনী

