ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরের বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তরে বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২১, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তরে বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান: যশোরের বাঘারপাড়ায় অগ্রণী ব্যাংক লিঃ, ভাঙ্গুড়া বাজার শাখা স্থানান্তরের সিদ্ধান্তের বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ৩৬ বছর যাবত সফলতার সংগে পরিচালিত হওয়ার পর হঠাৎ করেই যশোরের ভাঙ্গুড়া বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক লিঃ এর শাখাটি একই এলাকার যশোর-নড়াইল সড়ক সংলগ্ন ধলগ্রাম রাস্তার মোড়ে স্থানান্তর করার সিদ্ধান্তের বিপক্ষে মঙ্গলবার বেলা ১২টার সময় ভাঙ্গুড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, এলাকার সাধারণ মানুষের দাবীতে ১৯৮৪ সালে অগ্রণী ব্যাংক লিঃ এর এ শাখাটি স্থাপিত হয়। শুরু থেকে এ ব্যাংকটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়ে আসছে। ব্যাংক কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বলে এলাকাবাসী দাবী করেছে।

ব্যাংকের এ শাখাটি স্থানান্তর না করার দাবীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা ভাইরাস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, ভাঙ্গুড়া আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল আঢ্য, কমরেড বিপুল বিশ্বাস ও এমরান হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েকশত সাধারণ মানুষ।

উল্লেখ্য যে, ভাঙ্গুড়া বাজারে রয়েছে একটা ডিগ্রী কলেজ, যশোর জেলার বিখ্যাত পশুহাট এবং ৩ কিঃমিঃ এর মধ্যে ৩টি মাধ্যমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম ব্যাংকের এ শাখায় সম্পন্ন হয়। ব্যাংকটি স্থানান্তরিত হলে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমস্যাগ্রস্ত হবে বলে জানান বাজারের ব্যবসায়ী হিমাংশু বিশ্বাস এবং ফারুক হোসেন।

স/অ