যদি এমন হতো
মোঃ জাহাঙ্গীর আলম
যদি এমন হতো স্বাধীন দেশে
ঝড়বে না আর রক্ত
আমলা নেতা বীর জনতা
হবে দেশের ভক্ত-
যদি এমন হতো হিংসা ক্রোধে-
থাকবে না কেউ মেতে
রাজনীতির অই অভিশাপে
মরবে না কেউ ঘাতে-
যদি এমন হতো ক্ষমতার বল-
করবে না কেউ প্রয়োগ-
দেশের তরে আমীর ফকির
থাকবে সবে নিয়োগ-
যদি এমন হতো সুশীল গুনী-
করবে না নিজ হাসিল-
ধর্ষিতার লাশ কাঁধে নিয়ে-
দেখবো না আর মিছিল –
যদি এমন হতো স্বাধীন মুখে
মারবে না কেউ তালা-
প্রতিবাদে বন্দী জীবন
হত্যা গুমের খেলা-
যদি এমন হতো রাজপথে আর-
ছুড়বে না কেউ বোমা-
দেশের অর্থ করে চুরি
করবে না কেউ জমা-
যদি এমন হতো ধর্ম নিয়ে
করবে না কেউ জঙ্গ-
কথা দিয়ে রাখবে যথা-
করবে না কেউ ভঙ্গ
যদি এমন হতো বীর বাঙালি
চলতো নীতির সাথে-
স্বাধীন দেশে জোর ক্ষমতায়
থাকতো না কেউ মেতে.
স/বি

