মোনাজাত
ইব্রাহিম খলিল
শুকুর করি তোমার কাছে
দুইটি হাতের জন্য
যে হাত দিয়ে করছি রুজি
তুলছি মুখে অন্ন।
শুখে দুখে পাপে তাপে
করছি মোনাজাত,
আল্লাহ তুমি সবল রেখো
আমার দুটি হাত।
শুকুর করি তোমার কাছে
দুইটি পায়ের জন্য,
যে পাও ছাড়া নইতো মানুষ
ঠিক পশু এক বন্য।
হেটে হেটে নামাজে যাই
ক্লান্তি আসে না,
আল্লাহ তুমি সচল রাখো
আমার দুটি পা।
শুকুর করি তোমার কাছে
দুইটি চোখের জন্য,
যে চোঁখ দিয়ে কোরান পড়ি
জীবন করি ধন্য।
সাদা কালোর তফাত বুঝি
মন্দ ভালো লোক,
আল্লাহ তুমি ভালো রেখো
আমার দুটি চোঁখ।
স/মা

