ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মে দিবসে টঙ্গীতে পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
মে ২, ২০১৯ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান আয়োজিত সাংস্কৃতিক ও পথনাটক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, সহ-সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, নাট্যভূমি’র প্রতিষ্ঠাতা ও দল প্রধান শাহজাহান শোভন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সাধারণ সম্পাদক উজ্জল লস্কর প্রমুখ।

পথনাটক প্রদর্শনী করেন উন্মুক্ত থিয়েটার, নাট্যভূমি, চন্দ্র বিন্দু থিয়েটার, মুক্তালয় নাট্যাঙ্গন। আবৃত্তি করেন তামান্না ইসলাম, রাকিবুল হাসান বাবুল, সঙ্গীত পরিবেশন করেন ইকবাল হোসেন ও শৈশব আমেরী।

স/এষ্