ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর বাইপাস সড়ক নির্মাণ সংক্রান্ত আলোচনা সভা

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর বাইপাস সড়ক নির্মাণ সংক্রান্ত আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত শহর বাইপাস সড়ক নির্মাণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জুমের মাধ্যমে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আনসার কমান্ডার রাকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কেএম শাহীন কবীর,জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া. জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমূখ উপস্থিত ছিলেন।

স/অ