মেহেরপুর গাংনী বাজার মার্কেট মালিক পরিচালনা পর্ষদ গঠন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী বাজার মার্কেট মালিক পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা শহরের মন্ডল মার্কেট-এর মালিক ফজলুল হক ফজল মন্ডল,সাধারণ সম্পাদক স্বপ্ন কল্পনা মার্কেট-এর মালিক টুটুল মিয়া,সহ-সভাপতি যথাক্রমে-এসএম প্লাজার মালিক হাজী মহাম্মদ রবিউল ইসলাম ও স্মরনিকা শপিং মল (মার্কেট)-এর মালিক আবু মুসা।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাংনী নিউ মার্কেট-এর মালিক আশরাফ উদ্দীন বাবু, অর্থ সম্পাদক নুরজাহান মার্কেট-এর মালিক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ-বিন মিন্টু, প্রচার ও প্রকাশনা সস্পাদক আমিরুল মার্কেট-এর মালিক সালাউদ্দীন শাওন।
আজ শুক্রবার বিকেলে গাংনী উপজেলা শহরের এসএম প্লাজায় আনুষ্ঠানিক ভাবে এ পরিষদ গঠন করা হয়।পরিষদ গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মন্ডল মার্কেট-এর মালিক ফজলুল হক ফজল মন্ডল।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাংনী বাজার মার্কেট মালিক পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
ওয়াহেদ-বিন মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফজলুল হক বিশ্বাস, হাজী মহাম্মদ আলফাজ উদ্দীন, নজরুল ইসলাম, এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন হাজী রবিউল ইসলাম, মশিউর রহমান, টুটুল মিয়া প্রমুখ।
স/অ

