ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ৭

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ৭

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মহাজনপুর সড়কে কোমরপুর এর কাছে এক সড়ক দুর্ঘটনায় হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মন্টু, হামিদুল ইসলাম, ঝুমুর, শহীদুল ইসলাম, পলাশ, মিনারুল ইসলাম এবং আবু বক্কর নামের ৭ ব্যক্তি আহত হয়েছেন।

আজ রবিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মেহেরপুর শহরের মল্লিকপাড়া সানোয়ার হোসেনের ছেলে। আহত মন্টু মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের ফকির আলীর ছেলে, হামিদুল ইসলাম একই গ্রামের টেনু মিয়ার ছেলে, ঝুমুর ফকির মোহাম্মদ এর ছেলে, শহীদুল ইসলাম তারা চাঁদের ছেলে, পলাশ বজলুর রহমানের ছেলে, মিনারুল ইসলাম জালাল উদ্দিনের ছেলে এবং আবু বক্কর আইনুদ্দিনের ছেলে।

জানা গেছে নিহত ও আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সদরঘাট হাটে গরু বিক্রি করে একটি আলগামন যোগে বাড়ি ফিরছিল। একই সময়ে কাপড় বোঝায় অপর একটি আলগামন কোমরপুর গ্রামের কাছে মানুষ বোঝায় আলগামনকে ওভারটেক করতে গেলে আলগামনটি উল্টে যায়।

ঘটনাস্থলেই হাসান মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

স/অ