মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সূর্যোদয় আবৃত্তি সংসদের কমিটি গঠন ও আবৃতির আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধায় মেহেরপুর সরকারি মহিলা কলেজের হলরুমে কবি সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
এই সমাবেশে সূর্যোদয় আবৃত্তি সংসদের কমিটি গঠন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামকে সভাপতি ও আবৃত্তিকার নূর আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হচ্ছেন সহ-সভাপতি পদে কবি মুরাদ হোসেন, নাসির উদ্দিন ও ফজলুল হক সিদ্দিকী। সহ-সাধারণ সম্পাদক পদে শফিকুল রহমান সেন্টু, জাহিদ ইকবাল শীলন ও ওবাইদুর রহমান । সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, অর্থ সম্পাদক আবুল হাসেম, প্রচার সম্পাদক সহেল রানা, প্রশিক্ষক সম্পাদক শবিফুল ইসলাম, গবেষনা ও উন্নয়ন সম্পাদক আবু লায়েছ লাবলু, সাংস্কৃতিক সম্পাদক আশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ মহাসিন।
নির্বাহী সদস্যরা হচ্ছেন শাহীন খান, বাশরী মোহন দাস, সুলতানা, সাদ্দাদ হোসেন ও নূর হোসন। এর আগে বিভিন্ন কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
স/অ

