ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মেহেরপুরে ভেজাল ওষুধ বিক্রি করায় সেবা ফার্মেসিতে ৫০ হাজার টাকা জরিমানা

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২৭, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে ভেজাল ওষুধ বিক্রি করায় সেবা ফার্মেসিতে ৫০ হাজার টাকা জরিমানা

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: মেহেরপুর শহরের কাথুলী সড়কে একটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল ঔষধ বিক্রির দায়ে সেবা ফার্মেসীর মালিক রায়হানুল ইসলাম নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।রবিবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন এর নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী সড়কে সেবা ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেবা ফার্মেসি থেকে ৪৫৪ পিস ভেজাল
ঔষধ (জেনিত ফারমাসিটি ক্যাল নেপ্রজেন) উদ্ধার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ড্রাগ-আইনের ১৯৪০ এর ১৮ ধারা ভঙ্গ করাই ২৭ ধারায় সেবা ফার্মেসির মালিক রায়হানুল ইসলাম এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসন এর সহকারী পরিচালক কে এম মহসিনিল মাহাবুব মেহেরপুর জেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে সেবা ফার্মেসির মালিক রায়হানুল ইসলাম দীর্ঘদিন ধরে এসব ভেজাল ওষুধ বিক্রি করে আসছে।

সেবা ফার্মেসির মালিক রায়হানুল ইসলাম বলেন আমি একা নয় মেহেরপুর শহরের অনেক দোকানে এসব ভেজাল ওষুধ বিক্রি করা হয়।

স/অ