ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে থেকে মারফত আলীকে গ্রেফতার করা হয়।

মারফত আলী গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে।জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করেন।

এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেন তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ