ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুরে অসুস্থ নেতার সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাক্ষাৎ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতার সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার দুপুরের দিকে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে পৌঁছান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সেখান বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

স/অ