ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুস্তাক মুহাম্মদ এর রোহিঙ্গা কবিতাগুচ্ছ

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মানুষ হতে ইচ্ছে করে না
আমার রক্ত প্রবাহিত হচ্ছে না
কালচে রক্ত জমাট বেঁধে গেছে
রোহিঙ্গা মুসলমানের রক্ত!
খোলা আকাশের নিচে তীব্র শীতে
গোটো মোটো হয়ে পড়ে আছি
মরা কুকুর যেমন ভাগাড়ে পড়ে থাকে।
ধর্মাধিকার  তাদের যারা ধর্ম মানে না;
মানবাধিকার তাদের যারা মানুষকে মানুষ ভাবে না।
আমি মানুষ হতে পারেনি! তাই আমার ধর্মও নেই!
আমার জন্য কোনো ধর্মভাই এগিয়ে আসবে না।
আমার কোনো অধিকার নেই,
আমার কোনো অস্ত্র নেই,
আমার কোনো পারমানবিক বোমা নেই যে
আদায় করে নেব Ñ আমার অধিকার।
আমার মানুষ হতে ইচ্ছে করে না।

আমাকে বাঁচাও

কাঁন্না  আর্তনাদে প্রকম্পিত মায়নমারের মাটি
যে প্রকম্প ছড়িয়ে পড়েছে এই মানুষের পৃথিবীতে
কিন্তু আমার এই আহাজারি পৌঁছায় না
পৃথিবীওয়ালাদের কানে।
আর কত কাঁদলে শুনবে অই কান?