ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুফতি হান্নান এবং তার দু্ই সহযোগীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে


এপ্রিল ১৩, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এবং তার দু্ই সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) রাত ১০টায় মুফতি হান্নান ও বিপুলকে কাশিমপুর কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়েছে। মুফতি হান্নান ও বিপুলের ফাঁসি কার্যকরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের জেল সুপার মিজানুর রহমান।

রিপনের ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরির্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের ফাঁসি যেকোনো সময় কার্যকর হবে। মৃত্যুদণ্ড কার্যকরের সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। এরপর তিন আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দেন। এরপর তাদের ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি শুরু হয়।

স/জনী