ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে যুবকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ আসামী আটক

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদরের আদালত পাড়া থেকে মোঃ রতন(২২), মোঃ আরিফ খান(২৪) ও মোঃ সজিব (২৫) কে আটক করে পুলিশ। শ্রীনগর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গত ৫ফেব্রুয়ারি ধারালো অস্ত্র দিয়ে মেরিন খান (২৬) কে কুপিয়ে নিহত করার ঘটনায় রাঢিখাল মাদ্রাসা থেকে সন্দেহভাজন মোঃ কুদ্দুস(২৫)কে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোঃ রতন(২২), মোঃআরিফ খান(২৪) ও মোঃ সজিব (২৫) এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মুন্সীগঞ্জ আদালত পাড়া থেকে তাদের আটক করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই আদালতপাড়ায় অবস্থান নেই।বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করতে সক্ষম হই।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবক মেরিনকে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে পুলিশ মেরিন খান (২৬) নামে ওই যুবকের মরদেহটি উপজেলার উত্তর রাঢ়িখাল থেকে উদ্ধার করে।এই ঘটনায় মেরিনের মা ফিরোজা বেগম অজ্ঞাতনামা কয়েক জনকে আসামী করে মামলা করেন।

স/শা