মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে বসত ঘর পোঁড়ানো মামলায় বিএনপি নেতাসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালত সুত্রে জানাযায়, বুধবার সকালে বিএনপি নেতাসহ ৮ আসামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল হক এর আদালতে আততসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলেন, টঙ্গিবাড়ী থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (৫০) , আওলাদ (৪০) , কবির (৩৮), জলিল শেখ (৩৫), তুহিন শেখ (২৪), সোহেল (৩৩), সাত্তার (৬০), বাসার মিয়া (৪০)। এছাড়া এ মামলায় পলাতক থাকায় আসামী শিপন (৩০) ও ইকবাল (৩৫) এর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোওয়ানা জারি করেন। উল্লেখ্য- পূর্ব শত্রুতার জের ধরে গত- ১৫-০৮-১৫ ইং তারিখে দিবাগত আনুমানিক রাতে ১.৩০ মিনিটের সময় টঙ্গিবাড়ী উপজেলার হাটখান গ্রামের আনোয়ারের বাড়ীতে ২টি বসত ঘরসহ ৭ টি ঘর আগুনে পুঁড়িয়ে দেয়া হয়। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে বিএনপিনেতাসহ ১০ জনকে আসামী করে একটি সি আর মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ৮৯/২০১৫। মামলার বাদীর ভাই মাসুদ সিকদার জানান, এ মামলায় আটক বিএনপি নেতাসহ ৮ জনই নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। পূর্ব শত্রুতার জেরে আসামীগন গভীর রাতে আমাদের বসতঘরগুলো পুঁড়িয়ে দিয়েছিল। তাছাড়া বিএনপি নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঢাকার চাঁদনী চকে যুবক হত্যা মামলায় সম্পৃক্ততাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে বিকাল ৫ টার দিকে আদালত পাড়ায় আসামীদের ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে আসামী ও আসামীর লোকজন সংবাদ কর্মীদের বকাঝকা শুরু করেন। ছবি তুলতে বাঁধাসহ ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় সংবাদ কর্মীদের পরে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন এই বিএনপি আবুল কালাম আজাদ।
স/জনী

