ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বাংলাভিশনের দ্বাদশ বর্ষ উদযাপন


এপ্রিল ১, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বাংলাভিশনের ১১ বর্ষ পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। সকাল ১০ টার দিকে একটি বর্নাঢ্য র‌্যালী শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বাংলাভিশনের ১২ বর্ষে পদার্পন উদযাপন করা হয়। এসময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর চীফ সিকেউরিটি অফিসার, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসমলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন এতে স্বতুর্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। বাংলাভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনীর সঞ্চালনায় আগত অথিতিগন বাংলাভিশনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ উপলক্ষে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে নৃত্য শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেয় আগত অতিথিরা। এ সময় বাংলাভিশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বাংলাভিশনের দ্বাদশ বর্ষে পদার্পনে বাংলাভিশন প্রতিনিধির হাতে ফুলেল শুভেচ্ছা জানান।

স/জনী