ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় রাস্তার পাশে ময়লার ভাগাড়

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় রাস্তার পাশে ময়লার ভাগাড়

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় প্রধান সড়কে রাস্তার পাশেই ময়লা-আবর্জনার স্তূপ। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে ওই রাস্তা চলাচলে মানুষ দূর্গন্ধে নাকমুখ ডেকে চলাচল করতে হচ্ছে।

সেখানে বাজারের দোকানিরা ময়লা-আবর্জনা ফেলার পাশাপাশি এলাকার লোকজনও বর্জ্য ফেলছে। এতে রাস্তাটির উপরে চলে আসছেনা ময়লা আবর্জূনা। দিনের পর দিন ব্যস্ততম সড়কটি সংকীর্ণ হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন স্থাণীয়রা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা ডোবায় ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি এখন ব্যস্ততম সড়কের পাশে ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। এতে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। রাস্তার পাশ থেকে ময়লা-আবর্জনার স্তূপ না সরালে স্থানীয়রা এবং পথচারীরা রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে। তেমনি মশার উপদ্রবও বেড়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী নেই।

জানাগেছে, দোকানিদের ফেলা ময়লা আবর্জনায় দুর্গন্ধে পরিবেশ দূষণে দুর্বিসহ হয়ে উঠছে জনজীবন। এতে ছড়াচ্ছে নানা ধরনের রোগ বালাই। বৃষ্টির কারণে মশা ও মাছির উপদ্রব বেড়ে গেছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ আর সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আবর্জনার স্তূপ ও দুর্গন্ধের কারণে ওই এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিপাহীপাড়া চৌরাস্তার প্রায় ১শ মিটার পূর্বে রাস্তার পাশে ময়লা আবর্জনার বিশাল স্তুপ। শুধু রাস্তায় নয়, রাস্তার পাশে থাকা ডোবাতেও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ডোবাতে ময়লা আবর্জনা ফেলার কারনে পানি থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে।

পাশাপাশি রাস্তার পাশে ফেলানো ময়লা আবর্জনা বৃষ্টির পানিতে রাস্তায় চলে আসছে। ব্যস্ততম সড়কটিতে যখন যানজট লেগে যায় তখন পরিবহন যাত্রীরাও ময়লার দূর্গন্ধে অতিষ্ট হয়ে উঠছে। ময়লার স্তুপের পাশে বড় একটি সাইন বোর্ডে লিখা আছে এখানে ময়লা আবর্জনা ফেলানো নিষেধ।

কিন্তু সেই সাইন বোর্ডটিকেও ডেকে ফেলা হয়েছে ময়লা আবর্জনা দিয়ে। রাস্তার দক্ষিন পাশে ময়লা আবর্জনার স্তূপে দোকারিারা ময়লা আবর্জনা ফেলছেন। দোকানিদের কাঁচামালের অবশিষ্ট বর্জ্য, মুরগির অবশিষ্ট বর্জ্য গরু জবাইয়ের বর্জ্য ডাবের খোসাসহ নানা ধরনের বর্জ্য ফেলে রাস্তার পাশে থাকা সরকারী জায়গাটাতে আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে। যে যার মতো করে সেখানে ফেলছেন।

স্থানীয় একাধিক দোকানিরা জানান,শুধু বাজারের ময়লা আবর্জনা নয়, বিভিন্ন এলাকা থেকে গাড়ীতে করে এখানে এনে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। আমরা বাঁধা দিলেও কেউ শুনতে চাচ্ছেনা। হোটেল কর্মচারি রবিউল বলেন, রাস্তার পাশে আমাদের খাবার হোটেল রয়েছে।

কিন্তু রাস্তার পাশে থাকা ময়লার স্তুপ থেকে বাতাসে দূর্গন্ধ আসার কারনে দোকানে লোকজন কম আসে। সারাদিন পথচারিসহ স্থানীয়রা ময়লার দূর্গন্ধ সহ্য করে যাচ্ছে। দ্রুত এখান থেকে ময়লাগুলো সরানো হলে পরিবেশ দূষণ এবং মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি রাস্তার পাশে এসব ময়লা আবর্জনার কারনে একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে দিনের পর দিন মশার উপদ্রব বেড়ে চলছে। ময়লার ভাগাড় থেকে দূর্গন্ধ বাতাসে মিশে যাচ্ছে। পথচারি এবং পরিবহনে থাকা যাত্রীদের নাকে মুখে যাচ্ছে ময়লা আবর্জনার দূর্গন্ধ।

যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তার পাশ থেকে ময়লা আবর্জনা অপসারনে কার্যকরি ব্যবস্থা নিবেন। এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় সচেতন মহল।

স/অ