মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে এসে নৌকা ডুবির ঘটনায় জাবেদ হোসেন বাবু (৩০) নামের এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় শাকিল হোসেন (৪০) নামের একজনকে গুরুত্বর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১ টায় সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় নৌকা দিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় ৮-১০ জন যুবক। যুবকরা ট্রলারে উঠে লাফালাফি করার সময় তাদের নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে গুরুত্বর অবস্থায় সাকিল হোসেন ও পরে মো. জামাল হোসেন বাবুর মরদেহ উদ্ধার করে। নিহত জাবেদ হোসন বাবু ঢাকার রায়ের ভাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাকিরা সাতরীয়ে তীরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সেসপেক্টর মন্টু বিশ্বাব জানান,ঢাকা থেকে মিরকাদিমে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসে ধলেশ্বরী নদীতে একটি ছোট ডিঙ্গি নৌকা যোগে গোসল করতে গেলা এই দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় জামাল হোসেন বাবু নামের একজনের মরদেহ উদ্ধার কার হয়েছে।
স/জনী

