ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জের গজারিয়ায় আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড । আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আহত ৪


মার্চ ২৩, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন আফিল পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ আগুনের সূত্রপাত ঘটে। দাহ্য পদার্থ আর বাতাস থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে কো¤পনিটির কর্মীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেয় । পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস দুটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। এসয়ম আগুন নিয়ন্ত্রনে আরো যোগ দেয়া বন্দর,আড়াই হাজার, ডেমরা,নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। আগুন নিভাতে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের কর্মী পারভেজ (৩৪) ও অঞ্জাতনামা তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখন আরো ২টি ইউনিট যোগ হয়েছে অগ্নি নির্বাপনের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৪:৪৫ মিনিট এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসার খবর পাওয়া যাযনি। বিভিন্ন জেলা থেকে আসা ফায়ার সার্বিসের ৯ টি ইউনিয়ট এখনোও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা যায়নি। তবে কয়েক কোটি টাকা ক্ষতির আশংকা করছে কর্তৃপক্ষ।

স/জনী