ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মিটবে মনের খায়েস

admin
নভেম্বর ১৩, ২০১৭ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মিটবে মনের খায়েস
নাসির হেলাল

আমন ধানের গন্ধে মাতাল উঠোন বাড়ি মাঠ
সোনা রঙের ধানের ছোঁয়ায় কিষাণী নেয় পাঠ।

ধান উড়িয়ে চিটা বেছে উঁচিয়ে ধরে কুলা
গুনগুনিয়ে গানের কলি কৃষক ভরে গোলা।

হিমেল হাওয়া দেয় ছড়িয়ে শীতের খবর দেশে
নানা রকম পিঠা পায়েস খায় যে হেসে হেসে।

খেজুর গাছের কপাল কেটে রস নামিয়ে আনে
ফোঁটায় ফোঁটায় ঠিলা ভরে মহান প্রভুর দানে।

গাছি ভায়ের কেরামতি আল্লাহ তায়ালার লীলা
‘খেজুর গাছের কপাল কেটে তাতে বাঁধে ঠিলা।’

মাঠে মাঠে সোনার ফসল কৃষক হাসে সুখে
হেসে খেলে বছর যাবে আশা নিয়ে বুকে।

নবান্নতে ঘরে ঘরে পিঠা পুলি পায়েস
উৎসব হবে সারা দেশে মিটবে মনের আয়েশ।

স/মা