মায়া
— রোজি খান
কি এক অদ্ভুত মায়া আর চুম্বকীয় আকর্ষণ
আমায় শুধু তোমার কাছেই টানে ।
ভোরের আলোর স্পর্শে জেগে ওঠা –
আর সেই থেকেই অপেক্ষার প্রহর গোনা-
শুধুই তোমার জন্য।
তোমার কি তাই হয়? নাকি ঘুমিয়েই থাকো।
তুমিতো আবার ঘুম বিলাসী!
নিদ্রার প্লাবনে কখনো কি হারিয়ে ফেলো আমায়?
হয়তো তোমার তেমনি হয়, তাই না!
সেই প্লাবন থেকে তারপর কি আমাকে খুঁজে পাও?
নাকি আর খুঁজই না-খুব জানতে ইচ্ছে করে ।
রোদ বৃষ্টি আর ঝড়েও তুমি, তোমার তোমাতেই অবরুদ্ধ ।
তোমার সৌন্দর্য্য রহস্যময় মিষ্টি হাসি,
সেকি কেবল মেঘের আড়ালে রঙের খেলা !
নাকি আমিই ভাবছি বেশি, উপমা আর অলঙ্কারে।
আমার আমি হারিয়েছি কবে, অতিতের বালুচরে-
আমি হারিয়ে হৃদয়পূর্ণ করেছি তোমার ।
তুমি কি বুঝো তা?
বুকভরা ব্যাথা-
নিয়ে তবু জানি-
তুমি পূর্নতা পেয়েছ আমারি অপূর্নতায়।
কখনো দেখেছো কি, চাতক পাখির দৃষ্টি ?
বেদনাতুর হৃদয় চায় তার, শুধুই বৃষ্টি ।
তোমার গল্পের মাঝে কখন হারায়েছি আমার মন,
আঁকাবাঁকা পথের ডাকে শুধু তোমার কাছেই যাবো-
এইতো ছিল পণ ।
এতো কাছে তবু রেখেছো দূরে, তোমার মনোরথ,
কখনও বুঝি হবেনা পাওয়া তোমার বাড়ির পথ।
তবু-
প্রদীপের মত নিজে জ্বলে- রাঙ্গাবো তোমার জীবন।
তুমি যত পার ভাব, আমি তত হব আপন।
স/এষ্

