মাধবপুরে মাদক মামলার পলাতক আসামী খোকন গ্রেপ্তার
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নাইমুল ইসলাম খোকন (৩৩) নামে মাদক মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। শুক্রবার (০১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর থানার এস আই মমিনুর ইসলামের নেতৃত্বে আশুগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খোকন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগর (করড়া) এলাকার হাবিবুর রহমান (ফেন্সি হাবিব) এর ছেলে।
এস আই মুমিনুল ইসলাম চমক নিউজকে জানান, শুক্রবার ভোর রাতে মাধবপুর থানার আশুগঞ্জ এলাকা হতে ৭ টি গ্রেফতারী পরোয়ানার আসামী নাইমুল ইসলাম খোকন ওরোফে নাইম আহমদ ওরোফে খোকন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
স/এষ্

