ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহেশপুরে ২শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মহেশপুরে ২শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষকে আটক করেছে পুলিশ। জেলার মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক হাসানুজ্জামান (৪০)কে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সালিশ বৈঠক থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সলেমানপুর গ্রামের আনসার আলীর ছেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু দু’টি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।

সোমবার রাতে মাদরাসার ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী অত্র মাদরাসার প্রাঙ্গণে একটি সালিশ বৈঠকে বসে। সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই ইউনুস আলী রাত ৯টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাদরাসার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়েছি।

এ বিষয়ে সোমবার রাতে সালিশে বসা হয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার এ ব্যাপারে পৃথক ২টি মামলা করেছে। আসামি হাসানুজ্জামানকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে

স/অ