মহা বিস্ফোরণে রূপ নিতে চায়
ফখরুল ইসলাম খান
অনুরাগের মৌন মিছিল সঞ্চয় হতে হতে
এখন মহা বিস্ফোরণে রূপ নিতে চায়
তুমি গভীরতম চক্ষু মেলে
সদ্য ফোটা ফুলে ফুলে সজ্জিত করো
চোখ বলে কথা!
স্বপ্ন ও প্রকৃতির মাঝে মিশে একাকার
ছন্দময়ে মিশে থাক সব কোলাহল
ভালবাসাহীন এ জীবন ব্যর্থ।
হয়তো রুচি ধীরে ধীরে বদল হয়ে
কারো গাঢ়ো প্রেমে আসক্ত
বিশ্রী পদতলে সে প্রেম
দলিত মথিত জনতার সম্মুখে
তোমার ক্রোধেই নিচে নামিয়ে দিয়েছে
আজ চেনা জানা সব পথেই বিশাল দেয়াল।
স/মা

