ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহানগর বিএনপির নতুন কমিটি- দক্ষিণে সোহেল, উত্তরে এম.এ কাইয়ুম সভাপতি


এপ্রিল ১৯, ২০১৭ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপি উত্তরের সভাপতি করা হয়েছে এম এ কাইয়ুমকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আহসান উল্লাহ হাসান। অন্যদিকে, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের দায়িত্ব পেয়েছেন হাবিব উন নবী খান সোহেল।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন বলে বার্তায় জানানো হয়েছে।