—রোজী খান
মনের গহীনে রেখেছি তোমায়,
অনেক যতনে অনেক ভালোবাসা দিয়ে ।
থাকবে অনন্তকাল শুধুই আমার হয়ে।
সেই যে কবে আমার স্বপ্নেররাজ্যে,
তুমি এসেছিলে মনে পড়ে কি?
সোনার কাঠি, রূপার কাঠি আমার কপালে
ছুঁয়ায়ে ঘুম ভাঙ্গিয়েছিলে ।
তোমার ভালবাসার ছোঁয়ায় আমি
নতুন জীবন ফিরে পেয়েছিলাম ।
কি দারুণ রোমান্টিকতার মধ্য দিয়ে,
আমাদের দিনগুলো কেটেছিল-
তোমার কি মনে পড়েনা !
তুমি বলতে আমি যদি কখনো হারিয়ে যাই-
তাহলে আমার জন্য তূমি প্রতীক্ষায় থেকো,
আমি আবার ফিরে আসবো !
তুমি ফিরে আসবে এই আশায় তোমার প্রেয়সী
নাওয়া- খাওয়া ভুলে গিয়ে শুধুই প্রতীক্ষায় থাকে কখন তুমি আসবে…
সোনা-রুপার কাঠি ছোঁয়ায়ে এখন আর কোন
দৈত্য পারেনা আমাকে ঘুম পাড়াতে।
তাই তো আমি জেগে থাকি,
যদি আমার প্রিয়তম এসে আমাকে
ঘুমন্ত দেখে চলে যায় ।
আমি যে মনের গহীনে অনন্তকালের জন্য
ওকে স্থান দিয়েছি ।
আমি জানি একদিন তুমি ফিরে আসবে-
আমাকে যে তুমি কথা দিয়েছ, প্রতীক্ষায় থাকতে বলেছো –
তাই তো আমি প্রতিটি ক্ষন শুধু তোমার প্রতীক্ষায় থাকি,
থাকবো সারাটা জীবন…
স/এষ্

