ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভেসে যেতে পারে আজকের ম্যাচ!

admin
জুন ১১, ২০১৯ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চমক ডেস্ক : ব্রিস্টলে আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এদিকে শ্রীলংকাকে হারিয়ে যেখানে পুনরায় জয়ের ধারায় ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেখানে বড় এক রকম দুঃসংবাদই এলো ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর থেকে।

ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পুরো ইংল্যান্ড জুড়েই আগামী ২৪ ঘন্টায় পুরো একমাসের সমান বৃষ্টিপাত হয়ে যেতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আর এই ভারি বৃষ্টির বেশিরভাগই হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিস্টলসহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয়।

ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র সাইমন পার্ট্রিজ জনপ্রিয় গণমাধ্যম মিরর অনলাইনকে বলেছেন, ‘আমরা প্রবল বৃষ্টিপাত দেখতে পারি। দক্ষিণাঞ্চলে সেটা ৬০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটি দক্ষিণ-পূর্বের জন্য খুবই বর্ষণমুখর দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। অসময়ে বর্ষাও হতে পারে। এই জুনে দক্ষিণ-পূর্বের গড় বৃষ্টিপাতই ৫২ মিলিমিটার।’

তবে সেমিফাইনালে খেলার দাবিদার বাংলাদেশ অবশ্যই চাইবে না শ্রীলংকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সেমিফাইনালে যাওয়ার দৌঁড়ে আরো পিছিয়ে যেতে।

স/এষ্