ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় আটক ১

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটুক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামেরন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আটককৃত ওই ব্যক্তিকে বুধবার (২২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন (৫০) নামের ওই ব্যক্তি তিলাই ইউনিয়নের ধামের হাট বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে মন্তব্য করে বলেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বাসিন্দারা জুতা ছুড়ে মেরেছে ও তাকে অপমান সূচক আরও অনেক কথা বলায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু), আবু হানিফ ও আব্দুর রশিদ জানান, ঘটনাটি সত্য। মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় আমরা তা মেনে নিতে পারছিনা। তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে।

ভূঙ্গামারি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জয়নাল আবেদীনকে নিবর্তনমূলক মামলায় আটক দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

স/অ