ভুলিতে কি পারি
–ফখরুল ইসলাম খান
কোথায় হারিয়ে যায় এই মন,
ফসলের মাঠ বিরাণ করে
পাখির সুরে ভাসমান বাতাসে
হয়তো কোনদিন পেয়ে যাবো স্বচ্ছ আকাশ
পেয়ে যাবো কোন শান্তির ঠিকানা
চলে যাবো বহুদূর।
তোমার শরীর থেকে সমুদয় অহংকার
মাটির সাথে মিশে একাকার
স্মৃতিতে নাড়া দিয়ে যায়
সময়ে সময়ে সব যেন পাল্টায়
রাত গভীরে পাড়া ঘুমায়
অথচ আমার চোখে ঘুম নেই।
যাতনার জলে ডুবে গেলে চোখ
সেই নোনা জল মুছে দেবে কে?
তোমার ভেতর জন্ম নেয়া অথই আদর
আমি ভুলিতে কি পারি।
স/মা

