ভালবাসার শব্দে কালিমা লেপন
ফখরুল ইসলাম খান
আমার নিকট আসো বলেই বুকে জড়িয়ে
ভালবাসার ফুলের সুবাস ছড়িয়ে ছড়িয়ে
ভরিয়ে মৃদু উষ্ণতায় তোমার শরীর
অফুরান প্রেমের অতল গভীরে
মায়াবীরূপ চোখে চোখে ভেসে নির্ভার আশ্রয়
বিনম্র তীব্র স্নেহে লুকোচুরি খেলে
ভেতরে ভেতরে জেগে ওঠে ভালবাসার শব্দ
আমি চলি নিরন্ত,যে পথে যেতে মানা
সে পথেই বেশি চলি
যেখানে ওতপেতে আছে দস্যুর দল
তাদের করি রুদ্ধ
যখন ভালবাসার মৃত পথের বাসনায়
ফোঁটায় ফোঁটায় ভিজে ওঠে বুক
ঠিক তখন স্পর্শে দেখি
ভালবাসার শব্দে কালিমা লেপন।
স/মা

