ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মসজিদের উন্নয়নের নামে সরকারি গাছ কর্তন

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে মসজিদের উন্নয়নের নামে সরকারি গাছ কর্তন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মসজিদের উন্নয়নের নামে সরকারি গাছ ও মাঠ পরিষ্কার করার নামে স্কুলের অর্ধশতবর্ষী গাছের ডাল কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচময়না জামে মসজিদের উন্নয়নের নামে ঠাকুরপুর-গোহাইলবাড়ি সড়কের তিনটি সরকারি শিশু গাছ কেটে বিক্রি করা হয়েছে। গাছগুলো বিক্রি করেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম এবং ওই সড়ক উন্নয়নের ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। গাছ তিনটির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পাঁচময়না গ্রামের কাঠ ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, রাস্তার ঠিকাদার এবং ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম আমাকে গাছগুলো বিক্রি করে দিতে বলেন। আমি একটি গাছ ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
এ ব্যাপারে পাঁচময়না জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, গাছ বিক্রির কোন টাকা পাইনি। গাছের ব্যাপারি টাকা দেবো বলে পনের দিন ধরে ঘুরাচ্ছে।

গাছ বিক্রির বিষয়ে ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, সড়কের সরকারি গাছ কাটার বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি কিছুই জানি না।

অপরদিকে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুলতান গত ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর স্কুলের দু’টি অর্ধশতবর্ষী গাছের মোটা ডাল কেটে ফেলেন। স্কুল প্রাঙ্গণ পরিস্কার করার নামে ডালগুলো কেটে বিক্রি করেন তিনি।

ওইসব গাছের ডাল কর্তনে উপজেলা প্রশাসন কিংবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কোন অনুমতি নেয়া হয়নি।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে গাছের ডাল কাটার জন্য রেজুলেশন করা হয়। এরপর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান সুলতানসহ অন্য সদস্যরা গাছের ডাল কর্তন করে কি করেছেন আমি জানি না।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান সুলতান বলেন, মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা স্কুল পরিদর্শনে এসে পরিস্কার-পরিচ্ছন্নতার কথা বলেছিলেন। তার মৌখিক নির্দেশে গাছের ডালগুলো কাটা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ বলেন, ওই বিদ্যালয়ের অর্ধশতবর্ষী গাছের ডাল কর্তনের ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি কোনো নির্দেশনাও দেইনি।

স/এষ্