বোয়ালমারীতে কন্যাশিশু দিবস উদযাপন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘আমরা কন্যা শিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (৩০.০৯.২০২১) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো: সালাউদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শাহরিয়ার রুমি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।
স/অ

