ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেসরকারি মেডিকেলে আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে

admin
ডিসেম্বর ২১, ২০১৭ ২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী বছরের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনার লক্ষ্যে শিগগিরই মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিদর্শন সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

কলেজ পরিদর্শনের পর বেসরকারি মেডিকেল কলেজে আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার গত কয়েক বছর ধরে মানহীন মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নে বিশেষ নজর দিয়েছে এবং বারবার তাদের কলেজ পরিচালনার নীতিমালা মেনে চলতে সতর্ক করে দিচ্ছে। যারা মানোন্নয়নে ব্যর্থ হচ্ছে, তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, যা এ বছরও দেশবাসী দেখেছে।

মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল শিক্ষা নিয়ে যারা কাজ করছেন, তাদের মনে রাখতে হবে, এটা কোনো শিল্প-প্রতিষ্ঠান নয়। এটা শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ থেকে যেন সুচিকিৎসক বের হতে পারে, সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে এবং সরকারও এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/এষ্