বৃহত্তর বরিশাল এসোসিয়েশন অব পর্তুগালের কমিটি গঠন
এনামুল হক, পর্তুগাল: পর্তুগালের সামাজিক সংগঠন ‘বৃহত্তর বরিশাল এসোসিয়েশন অব পর্তুগাল পুরাতন কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষনা করেছে। গত রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ফুড গার্ডেন রেষ্টুরেণ্টে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বরিশালের কৃতি সন্তান পর্তুগালের প্রবাসী হাওলাদার জয়ের সঞ্চালনায় ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহীন সাঈদ এর অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীন ব্যাক্তি, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পর্তুগাল’-এর সভাপতি ও স্থানীয় সোসালিষ্ট পার্টি নেতা রানা তাসলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিউনিটির পরিচিত মুখ কবি মোরশেদ কমল, মাওলানা হেলাল উদ্দিন, তরুণ উদ্যোগক্তা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি জহুরুল মুন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এনামুল হক।
অনুষ্ঠানের শেষ প্রান্তে এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহীন সাঈদকে সভাপতি এবংএম কে নাসিরকে সাধারণ সম্পাদক এবং নাঈম হাসানে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাকাওয়াত হোসেন, যুদ্ম সাধারান সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক মশিউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপ্লীল নিশান, শহীদ শিকদার, আতিকুর রহমান হাফেজ, সহ আরও অনেকে।
স/অ

