বৃদ্ধাশ্রম
—ওয়াজ কুরুনী সিদ্দিকী
বৃদ্ধাশ্রম গুড়িয়ে দেই
মাঝে মাঝে ইচ্ছে হয়।
আমিওতো ছেলের বাবা
বুকের ভেতর জমাট ভয়!
মুছে দেব অভিধানের
বৃদ্ধাশ্রম নামটা।
পায় যেন সব মা বাবা
ভালোবাসার দামটা।
আজকে তুমি জোয়ান পোলা
কালকে হবা বাপ।
পাপে কিন্তু বাপেরেও
করে নাকো মাফ।
তোমার বাবা তোমার তরে
যে ব্যাবহার পাবে।
তোমার ছেলেও তোমার পথে
ঠিকই হেঁটে যাবে।
বৃদ্ধাশ্রম কেন হবে
বৃদ্ধকালের ঠিকানা?
ছেলেও একদিন বৃদ্ধ হবে
পরিনাম কি অজানা?
স/মা

