এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে পুলিশ গত শুক্রবার সকালে অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে সাজা প্রাপ্ত সহ ৪ পলাতক আসামী গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২৫ কিলোমিটার পশ্চিমে রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (জিআর নং-৪৩/২০০৬ মামলায়-হরিপুর) ১বছর কারাদন্ড ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড। একই দিনে ৪০ কিলোমিটার উত্তরে পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলী গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাসিবুল ইসলামকে ৫০ গ্রাম গাজাসহ, উপজেলা সদর সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের অশোক দেব নাথের ছেলে রতন দেব নাথ (সিআর-১১৯/২০১৫) ও পৌরসভার ৬নং-ওয়ার্ডের মাকড়াই গ্রামের মৃত গলিয়া রায়ের ছেলে দীনেশ রায় (সিআর-১১৯/২০১৫) মালার পলাতক আসামীকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। ওসি আবু আক্কাছ আহ্মদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরে আদালতের আদেশ উপেক্ষা করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বাড়ীতে যাওয়া-আসার সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।
স/শা

