ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বীরগঞ্জে প্রয়াত কৃতি ক্রীড়াবিদ মোঃ আজমল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৬, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জে প্রয়াত কৃতি ক্রীড়াবিদ মোঃ আজমল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে প্রয়াত কৃতি ক্রীড়াবিদ মোঃ আজমল হকের প্রথম মৃত্যু বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষ্যে “আজমল হক” ফাউন্ডেশনের উদ্যোগে বাদ যোহর স্থানীয় এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ মূলক আলোচনা এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে আলোাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ মোনায়েম খান এবং আজমল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ মেহেদী হাসান সজল।

আলোচনা সভা শেষে উপস্থিত প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

স/অ