বীরগঞ্জে গৃহবধূ রহস্যজনক মৃত্যু, হত্যা করা হয়েছে দাবী পরিবারের
বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে সুমি আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যা করা হয়েছে মর্মে দাবী করছে মৃতর পরিবার।বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খড়িকাদাম এলাকার বাসিন্দা খালেদের ছেলে ফিরোজ এর স্ত্রী এক সন্তানের জননী সুমী আক্তার এর লাশ সোমবার রাত ১১টায় বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে।
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবুশাহ পাড়ার বাসিন্দা (সার ব্যবসায়ী) আব্দুল কুদ্দুছের ছোট মেয়ে সুমী আক্তারের সাথে বিয়ে হয় ফিরোজের। তাদের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
মরিচা ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানায়, নতুন বাড়ীর কাজ করা কালে বিদ্যুৎ সংযোগ নিয়ে মটার বসিয়ে পানি দেওয়া কালে গৃহবধূ সুমি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।মৃত সুমির বড় ভাই আব্দুর রহিম জানায়, সোমবার বিকাল ৪টার দিকে ফিরোজ তার শশুর আব্দুল কুদ্দুসেকে ফোনে বলেন সুমী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আপনারা হাসপালে আসেন।
সেই কথা শুনে আমারা হাসপাতালে গিয়ে দেখি সুমিকে তখনো আনা হয় নাই। অনেক পরে সুমি পরে তাকে হাসপাতালে আনা হলেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত সুমীর গোলায় আঙ্গুলের ছাপ দেখতে পাওয়া যায় এবং ডান হাতে একটি দাগ পাওয়া যায়।
এসময় তিনি আরো বলেন, সুমীর বিয়ের পর হতে ভাসুর ও শাশুড়ী তার উপর অত্যাচার করতো, ইতি পূর্বে ৭/৮ মাস আগেও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিচার পযর্ন্ত করেছে। অত্যাচারের ফলে তারা নতুন বাড়ী বানানো শুরু করলে তাদের অত্যাচার আরো বেড়ে যায়। আমাদের ধারনা মেরে ফেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার নাটক করছে।
বীরগঞ্জ হাসপালের কর্তব্যরত ডাক্তার তানভির তালুকদার বলেন, হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যায়, তার হাতে ঝলসানোর দাগ পাওয়া গেছে।বীরগঞ্জ থানার ওসি মতিন প্রধান বলেন, এসআই মাহাফুজ ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
স/অ

