বীরগঞ্জে ইএসডিও-এর উদ্যোগে প্রকল্প পরিচিতি কর্মশালা
বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ইএসডিও-এর উদ্যোগে প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে হেকস/ইপার’র সহায়তায়ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলায় দুই বছর মেয়াদী রিজিলিয়েন্স টু ইকোনমিক ভোলালিচি অফ ইন্ডজিনাস এন্ড ভালনারাবল পপুলেশন্স (ডিভাইভ) প্রকল্প জুলাই/২১ থেকে জুন/২৩ পযর্šÍ বাস্তবায়ন কার্যক্রমের প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্প পরিচিতি কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সংস্থার পদস্থ কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, উপকারভোগি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রকল্পের ভাল দিক নিয়ে সংস্থার কতৃপক্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অংশ গ্রহনকারীগন।
স/অ

