ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিয়ে ও সন্তানের কথা স্বীকার শাকিব খানের


এপ্রিল ১১, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

শাকিব-অপুর বিয়ে শোবিজের বহুল আলোচিত একটি বিষয়। কিন্তু কারো কাছে কোনো প্রমাণ না থাকায় কেউ মুখ খুলতে পারেননি। অবশেষে আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজেই বিয়ের কথা জানালেন অপু বিশ্বাস। সরাসরি সম্প্রচার করা সেই অনুষ্ঠানে অপু হাজির হন একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে।

 এই ঘটনার পর থেকেই দেশের গণমাধ্যমকর্মীরা শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শাকিব কলকাতায় একটি ছবির শুটিং শেষ করে গতকাল রোববার (৯ এপ্রিল) রাতে ঢাকায় ফেরেন। বেশ কয়েকবার কল দেয়ার পর অবশেষে কথা হয় তার। শাকিব খান স্বীকার করেছেন অপুকে বিয়ের কথা।

তিনি বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরইওকে নিয়ে সবার সামনে আসবো আমি।’

তিনি আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’

সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং শাকিব খান।

স/জনী