ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশ্ব ভালবাসা দিবস ঢাবিতে সাইকেল র‌্যালি

admin
ফেব্রুয়ারি ১৫, ২০১৭ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

চমক প্রতিনিধি:

বিশ্ব ভালবাসা দিবসে ফুল না ছিঁড়ে গাছের সৌন্দর্য ও শোভাবর্ধনের সুযোগ দিন, প্রিয়জনের পাশাপাশি দেশকে ভালোবাসুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব ভালবাসা দিবসে” ভালোবাসার সাইকেল র‌্যালি উদযাপন করেছে বাংলাদেশ সাইকেল চালক পরিষদ ও বিডি ক্লিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নানা বয়সের ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে এই সাইকলে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধনা সংসদ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. জাহেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাস্ক এর সভাপতি এস এম নাহিদ হাসান নয়ন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের প্রতিনিধি মুরাদসহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/ এষ্